শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত
হত্যার আগে কুমিল্লা ক্যান্টনমেন্টে শরীর ক্ষতবিক্ষত করে আয়োডিন লাগিয়ে এবং কারেন্টের শক দিয়ে টানা কয়েকদিন অমানবিক অত্যাচার করা হয় ৮৫ বছরের বৃদ্ধ শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত এবং তাঁর পুত্র দিলীপ কুমার দত্তকে......... শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাদেশের ইতিহাসে একজন কিংবদন্তিতুল্য নিবেদিত প্রাণ রাজনীতিবিদ ও জনদরদী জনপ্রতিনিধি। তৎকালীন পাকিস্তানি শাসকদল তাকে বিবেচনা করেছে, একজন হিন্দু হিসেবে- এর বেশি কিছু নয়। ওই সময়ের তথাকথিত পাকিস্তানি সেন্টিমেন্ট ছিল- ‘হিন্দু মানেই পাকিস্তানের শত্রু’। যদিও পাকিস্তানি শাসকগোষ্ঠীর এই মনোভাব ধীরেন্দ্রনাথ দত্তকে কখনো স্পর্শ করতে পারেনি। আর তাই, ধীরেন্দ্রনাথ দত্ত সেটার চরম মূল্য দিয়েছিলেন তাঁর ছোট ছেলে দিলীপ কুমার দত্ত সহ নিজে শহীদ হয়ে। শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের জন্ম তৎকালীন বাংলা প্রদেশের ত্রিপুরা জেলার অর্থাৎ বর্তমান বাংলাদেশ এর ব্রাহ্মণবাড়িয়া জেলার রামরাইল গ্রামে এক সম্ভ্রান্ত কায়স্থ পরিবারে। উনার বাবা জগবন্ধু দত্ত ছিলেন কসবা ও নবীনগর মুন্সেফ আদালতের সেরেস্তাদার। ধীরেন্দ্রনাথ দত্ত পড়াশোনা করেছেন নবীনগর হাই স্কুল, কুমিল্লা কলেজ, এবং কলকাতার সুরেন্দ্রনাথ...